কালীপুজোয় কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ! ৮ নভেম্বর থেকে জারি লালবাজারের বিশেষ নির্দেশিকা

কালীপুজোয় কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ! ৮ নভেম্বর থেকে জারি লালবাজারের বিশেষ নির্দেশিকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা: কালীপুজো উপলক্ষে শহরের যান চলাচল নিয়ন্ত্রণে একগুচ্ছ পদক্ষেপ করল কলকাতা পুলিশ। আগামী ৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে কালীপুজো। উৎসবের ভিড় সামাল দিতে শহরের বিভিন্ন রাস্তায় বাড়তি পুলিশ মোতায়েনের পাশাপাশি মধ্য কলকাতা-সহ একাধিক এলাকায় যান চলাচলে বিধিনিষেধ জারি করা হয়েছে। পুলিশ কমিশনার অজয় নন্দ স্বাক্ষরিত নির্দেশিকায় জানানো হয়েছে, ৮ নভেম্বর সকাল ৬টা থেকে ৯ নভেম্বর ভোর ৪টে পর্যন্ত প্রতিমা বহনকারী গাড়ি ছাড়া অন্য কোনও পণ্যবাহী গাড়ি শহরে চলাচল করতে পারবে না।

মধ্য কলকাতায় একাধিক রাস্তায় নিয়ন্ত্রণ

নির্দেশিকা অনুযায়ী, ৮ নভেম্বর বিকেল ৪টে থেকে পরদিন ভোর ৪টে পর্যন্ত বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, সূর্য সেন স্ট্রিট, এসএন ব্যানার্জি রোড, আরবি অ্যাভিনিউ, কলেজ স্ট্রিট এবং লেনিন সরণি-সহ ১৭টি গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত হবে। বাসের রুটও প্রয়োজন অনুযায়ী রাসবিহারী অ্যাভিনিউ ও এপিসি রায় রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।

এছাড়া কলেজ স্ট্রিট, এসএন ব্যানার্জি রোড এবং প্রিন্স আনোয়ার শাহ রোড-সহ ২৪টি রাস্তায় বিকেল ৪টে থেকে পার্কিং, যাত্রী ওঠানো-নামানো এবং মালপত্র ওঠানো-নামানো বন্ধ থাকবে।

কালীঘাট মন্দির সংলগ্ন রাস্তাতেও বিধিনিষেধ

কালীঘাট মন্দিরে পুজো দিতে আসা ভক্তদের ভিড়ের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ। ৮ নভেম্বর ভোর ৫টা থেকে সকাল ১১টা এবং বিকেল ৫টা থেকে পরদিন ভোর ৪টে পর্যন্ত কালীঘাট রোড, রাসবিহারী অ্যাভিনিউ, সদানন্দ রোড ও হাজরা রোডে যান চলাচল বন্ধ থাকবে।

৯, ১০ ও ১১ নভেম্বরেও পণ্যবাহী গাড়িতে নিষেধাজ্ঞা

পুজোর পর বিসর্জন পর্বের কথা মাথায় রেখে ৯, ১০ ও ১১ নভেম্বরও বিশেষ যান নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। এই তিন দিন সকাল ৮টা থেকে পরদিন ভোর ৪টে পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে।

এছাড়া বিকেল ৪টে থেকে ভোর ৩টে পর্যন্ত বিডন স্ট্রিট, নিমতলা ঘাট স্ট্রিট, স্ট্র্যান্ড রোড, গার্ডেনরিচ রোড এবং কালীঘাট রোড-সহ ৪৩টি রাস্তায় বিসর্জনের গাড়ি ছাড়া অন্য যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে।

বিসর্জনের প্রতিমাবাহী গাড়ির ক্ষেত্রেও নির্দিষ্ট কয়েকটি রাস্তায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। এজেসি বোস রোড, হসপিটাল রোড, কুইন্স ওয়ে, পার্ক স্ট্রিট, শেক্সপিয়র সরণি, মা ফ্লাইওভার, এজেসি বোস ফ্লাইওভার এবং কালীঘাট ব্রিজ দিয়ে বিসর্জনের গাড়ি চলাচল করতে পারবে না।

কালীপুজো ও বিসর্জন উপলক্ষে শহরের যানজট এড়াতে এই বিশেষ ব্যবস্থা নিয়েছে লালবাজার। তাই ওই দিনগুলিতে কলকাতার রাস্তায় বেরোনোর আগে যাত্রীদের ট্রাফিক বিধিনিষেধ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top