যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের শ্লীলতাহানির অভিযোগ! কাঠগড়ায় শিক্ষাকর্মী, তদন্তের নির্দেশ উপাচার্যের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের শ্লীলতাহানির অভিযোগ! কাঠগড়ায় শিক্ষাকর্মী, তদন্তের নির্দেশ উপাচার্যের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। কলা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীকে নিগ্রহের অভিযোগে কাঠগড়ায় এক শিক্ষাকর্মী। বিষয়টি সামনে আসতেই হস্তক্ষেপ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। তাঁর নির্দেশে অভিযোগের তদন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কমিটির কাছে পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

উপাচার্য জানিয়েছেন, তদন্ত কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত অভিযুক্ত শিক্ষাকর্মী আপাতত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। যদিও সূত্রের খবর, নিগৃহীতা ছাত্রী এখনও পর্যন্ত নিজে আলাদা করে কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি।

ঘটনার সূত্রপাত শুক্রবার। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের টেকনোলজি ভবনের সাততলায় সিঁড়িতে বসে গল্প করছিলেন কলা বিভাগের প্রথম বর্ষের তিন ছাত্রী। অভিযোগ, সেই সময় এক শিক্ষাকর্মী তাঁদের নিচে নেমে আসতে বলেন। দু’জন ছাত্রী নিচে নেমে গেলেও অন্য এক ছাত্রী সেখানেই থেকে যান।

অভিযোগ, এরপর ওই ছাত্রীকে নিচে নামিয়ে আনতে সাততলায় যান সংশ্লিষ্ট শিক্ষাকর্মী। সেখানে ছাত্রীকে একা পেয়ে তাঁর হাত টেনে কোমর জড়িয়ে ধরেন বলে অভিযোগ। কোনওক্রমে সেখান থেকে পালিয়ে নিচে নেমে আসেন ওই ছাত্রী। পরে সহপাঠীদের কাছে হেনস্তার ঘটনার কথা জানান তিনি।

এই অভিযোগ সামনে আসার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্তের উদ্যোগ নিয়েছে। অভ্যন্তরীণ কমিটির রিপোর্টে কী উঠে আসে, এখন সেদিকেই নজর রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top