চোরবাগান কাণ্ডের পর কালীপুজো-জগদ্ধাত্রী পুজোয় বাড়তি সতর্কতা! মণ্ডপে অন্ধকার পরিবেশ রাখা যাবে না, কড়া নির্দেশ নবান্নের

চোরবাগান কাণ্ডের পর কালীপুজো-জগদ্ধাত্রী পুজোয় বাড়তি সতর্কতা! মণ্ডপে অন্ধকার পরিবেশ রাখা যাবে না, কড়া নির্দেশ নবান্নের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: দুর্গাপুজোয় চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনার পর উৎসবের নিরাপত্তা নিয়ে আরও সতর্ক রাজ্য প্রশাসন। কালীপুজো, জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজো এবং ছটপুজোয় নিরাপত্তার ক্ষেত্রে কোনওরকম ফাঁক রাখতে চাইছে না নবান্ন। পুজোমণ্ডপ থেকে দর্শনার্থীদের যাতায়াতের রাস্তা—সব জায়গাতেই বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। নতুন নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, থিমের সৌন্দর্য বাড়ানোর জন্য মণ্ডপে আলো কমিয়ে অন্ধকার পরিবেশ তৈরি করা যাবে না।

পুজোমণ্ডপে আলো ও নিরাপত্তা নিয়ে কড়া নির্দেশ

গত ২৯ অক্টোবর রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে কালীপুজো, দীপাবলি, জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজো এবং ছটপুজোর প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই বৈঠকের পরেই উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে একগুচ্ছ নিয়ম-নির্দেশিকা বা এসওপি প্রকাশ করেছে নবান্ন।

উল্লেখ্য, দুর্গাপুজোর সময় উত্তর কলকাতার চোরবাগান মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনা রাজ্যজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। ওই ঘটনার পর মণ্ডপে প্রবেশ ও বেরনোর পথের ব্যবস্থা এবং থিমের নামে অন্ধকার পরিবেশ তৈরি করা নিয়ে প্রশ্ন ওঠে।

এই পরিস্থিতিতে আসন্ন উৎসবগুলিতে মণ্ডপের আলো, প্রবেশ ও প্রস্থানের পথ এবং দর্শনার্থীদের নিরাপত্তার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও একাধিকবার জানিয়েছেন, এমন কোনও থিম তৈরি করা যাবে না, যার কারণে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top