৩ নভেম্বর সুপ্রিম কোর্টে ফের DA মামলা! বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে কী হতে পারে শুনানিতে?

৩ নভেম্বর সুপ্রিম কোর্টে ফের DA মামলা! বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে কী হতে পারে শুনানিতে?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা DA (Dearness Allowance) নিয়ে দীর্ঘদিন ধরেই আইনি লড়াই চলছে। পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া DA কবে মিলবে, সেই অপেক্ষায় রয়েছেন রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীরা। এরই মধ্যে মামলার পরবর্তী শুনানির দিন সামনে এল। আগামী ৩ নভেম্বর ফের সুপ্রিম কোর্টে উঠতে চলেছে DA মামলা।

এর আগে গত ২৭ অক্টোবর সুপ্রিম কোর্টে মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি শ্রী চন্দ্রশেখরের বেঞ্চে মামলাটি তালিকাভুক্তও হয়েছিল। কিন্তু সেদিন কর্ণাটকের একটি CBI মামলার শুনানি চলায় সারাদিন ব্যস্ত ছিল আদালত। ফলে DA মামলা-সহ তালিকায় থাকা অন্যান্য মামলার শুনানি আর সম্ভব হয়নি। বিচারপতিরা জানিয়েছিলেন, বাকি মামলাগুলি পরবর্তী সময়ে শোনা হবে।

এরপর মাত্র কয়েক দিনের ব্যবধানে ফের শুনানির তালিকায় জায়গা পেল DA মামলা। আগামী ৩ নভেম্বর মামলাটি শোনার কথা রয়েছে। এত দ্রুত শুনানির নতুন দিন ধার্য হওয়ায় মামলাকারী সংগঠনগুলির মধ্যেও প্রত্যাশা তৈরি হয়েছে।

এই বিষয়ে ‘কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ’-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, শুনানি হলে তাঁরা আদালতের কাছ থেকে ইতিবাচক কিছু আশা করছেন। তবে আগামী ৩ নভেম্বরই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়ে যাবে, এমনটা তাঁরা মনে করছেন না।

এখন দেখার, ৩ নভেম্বরের শুনানিতে আদালতে কী আলোচনা হয় এবং বকেয়া DA মামলার পরবর্তী গতিপথ কোন দিকে এগোয়। আপাতত সুপ্রিম কোর্টের শুনানির দিকেই তাকিয়ে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top