সংসদের বিশেষ অধিবেশনের আগে তড়িঘড়ি দিল্লি যাচ্ছেন মমতা, সাংসদদের ভয় দেখানোর অভিযোগ

সংসদের বিশেষ অধিবেশনের আগে তড়িঘড়ি দিল্লি যাচ্ছেন মমতা, সাংসদদের ভয় দেখানোর অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: সংসদের বিশেষ অধিবেশন ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই তড়িঘড়ি দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে কালীঘাটের বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেই দিল্লি সফরের কথা জানান তিনি। মমতার অভিযোগ, তাঁর দলের সাংসদদের ভয় দেখানো হচ্ছে। সেই পরিস্থিতি খতিয়ে দেখতেই দিল্লি যাচ্ছেন তিনি।

এদিন মমতা বলেন, দলের সিনিয়র নেতারা তাঁকে বারবার ফোন করছেন। এমনকী, দিল্লি যাওয়ার জন্য চার্টার্ড বিমানের ব্যবস্থাও করা হয়েছিল বলে জানান তিনি। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে নিজেই দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলনেত্রী।

তাঁর কথায়, “আমি দিল্লি যাচ্ছি। সিনিয়র লিডাররা বারবার ফোন করছেন। আমি কারও নাম বলব না। ওঁরা চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছিলেন। আমি বলেছি, সেসব লাগবে না। আমি যাব। গিয়ে খতিয়ে দেখব কী হয়েছে। তারপর যা ব্যবস্থা করার করব।”

সংসদের বিশেষ অধিবেশনের আগে তৃণমূল সাংসদদের নিয়ে তৈরি হওয়া পরিস্থিতি কতটা উদ্বেগজনক, তা সরেজমিনে খতিয়ে দেখতে চান মমতা। তাঁর এই আকস্মিক দিল্লি সফর ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top