
জমি বিবাদের জেরে এলোপাথারি বোমাবাজি মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার কাশিপুর গ্রামে। বোমে আহত মুস্তাক সেখ নামের এক প্রৌঢ়। ঘটনায় রহিম সেখ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দীর্ঘ দিন থেকেই কাশিপুর গ্রামে সবুর সেখের সাথে বুলাই সেখের জমি সংক্রান্ত বিবাদ চলছিল। রবিবার দুপুরে তা চরমে ওঠে। সেই সময় সবুর সেখে বাড়ি থেকে বোমা নিয়ে এসে বুলাই সেখের বাড়ি লক্ষ্য করে ছুরতে থাকে। বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকায় ধোঁয়ায় ভরে যায়।বোমার আঘাতে গুরুতর জখম হয় বুলাই সেখের বাবা মুস্তাক সেখ। ঘটনার খবর পেয়ে ভরতপুর থানার পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করে। আহত মুস্তাক সেখকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই তার চিকিৎসক চলছে।
মুর্শিদাবাদের ভরতপুরে এলোপাথাড়ি বোমাবাজি । আহত এক প্রৌঢ়
মুর্শিদাবাদের ভরতপুরে এলোপাথাড়ি বোমাবাজি । আহত এক প্রৌঢ়
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


















