
নিজস্ব সংবাদদাতা,জয়নগর, ১১ই মে : গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ পাঁচ দুস্কৃতিকে গ্রেপ্তার করে জয়নগর থানার পুলিশ । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় দুটি ওয়ান শাটার ও দুটি তাজা কার্তুজ ।
গতকাল রাতে জয়নগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে , জয়নগর থানার মনশাতলা এলাকায় একটি মাঠে একটি দুস্কৃতিকারীর দল জড়ো হয়েছে । সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং এলাকা ঘিরে ফেলে । পুলিশ এসেছে বুঝতে পেরে পালানোর চেস্টা করে ব্যর্থ হয় ঐ দুস্কৃতির দল । আগ্নেয়াস্ত্র সহ পাঁচ দুস্কৃতকারীকে ধরে ফেলে পুলিশ । তাদের কাছ থেকে দুটি ছোট ওয়ান শাটার ও দু রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ । ধৃতদের নাম -মনিরুল লস্কর , সাহারুল মোল্লা , ভিকি রায় , শুভজিত রায় ও শুভঙ্কর মন্ডল । এরা প্রত্যেকেই দক্ষিন ২৪পরগনার বিভিন্ন থানা এলাকার বাসিন্দা । প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে যে , মনশাতলা বাজারে ডাকাতির উদ্যেশ্যে জড়ো হয়েছিল এরা । তবে এই আগ্নেয়াস্ত্র তারা কোথা থেকে পেলো এবং তাদের দলে আরো কেউ ছিলো কিনা তা জানার চেস্টা করছে জয়নগর থানার পুলিশ । আজ ধৃতদের বারুইপুর আদালতে তোলা হবে । তদন্তের স্বার্থে নিজেদের হেপাজতে চেয়ে আদালতে আবেদন জানাচ্ছে জয়নগর থানার পুলিশ ।


















