
নিজস্ব সংবাদদাতা,আসানসোল, ১৩ই মে :সপ্তম দফা নির্বাচনের আগেই আসানসোল স্টেশন থেকে এক কোটি টাকা বাজেয়াপ্ত করল রেল পুলিশ (জিআরপি)। রেল পুলিশ সূত্রে খবর রবিবার দুইজন ব্যাগ নিয়ে সন্দেহজনক ভাবে স্টেশনের ৫ নং প্লাটফর্মে ঘোরাঘুরি করছিল।তখনই রেল পুলিশ তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে নগদ প্রায় কোটি টাকা উদ্ধার করে। আয়কর দপ্তরের আধিকারিকরা খবর পেয়ে স্টেশনে যান।তবে এই পরিমাণ টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে রেল পুলিশ।


















