হাতির হানায় মৃত্যু হল এক মহিলার

হাতির হানায় মৃত্যু হল এক মহিলার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ার, ১৩ই মে :হাতির হানায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের নিমাতি রেঞ্জের অন্তগত নিমাতি ফরেস্ট ভিলেজ এলাকায় । আজ সকাল 5 টা নাগাদ এলাকার বাসিন্দা মহিলা চিমু রাভা (48) ঘর থেকে বের হলে নিমাতি ফরেস্ট ভিলেজ প্রাথমিক বিদ‍্যালয়ের সামনে হাতি তাকে আক্রমণ করে মেরে ফেলে । নিমাতি রেঞ্জার অর্ণব দাস জানান যে আমরা খবড় পাওয়া মাত্র ঘটনাস্থলে যাই এবং পুলিশ কে খবর দিই। কালচিনি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top