বিজেপি সহ কংগ্রেস ও সিপিএমের ফ্লাগ ফেস্টুন ছিড়ে ফেলার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে

বিজেপি সহ কংগ্রেস ও সিপিএমের ফ্লাগ ফেস্টুন ছিড়ে ফেলার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,অশোকনগর, ১৪ই মে :বিজেপি সহ কংগ্রেস ও সিপিএমের ফ্লাগ ফেস্টুন ছিড়ে ফেলার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে এলাকায় উত্তেজনা। ঘটনাটি অশোকনগর থানার গুমা নবপল্লী এবং বড়ো বামুনিয়া এলাকার ঘটনা।
সপ্তম দফায় বারাসাত লোকসভার নির্বাচন আর তার আগে বিরোধী সমস্ত দলের ফেস্টুন ছিড়ে ফেলার ঘটনায় সোমবার সকাল থেকে উত্তেজনা তৈরি হয় এলাকায়। বিজেপি দলের সব থেকে বেশী ফ্লাগ ফেস্টুন ছিড়েছে বলে দাবী বিজেপির। ঘটনার ফলে সকালে বিজেপির তরফে এলাকায় প্রতিবাদ মিছিল বের করে। অশোকনগর থানায় লিখিত অভিযোগ করা হবে বলে জানায় বিজেপির পক্ষ থেকে। বিরোধী সমস্ত দলের অভিযোগ তৃনমূল আশ্রিত দুস্কৃতিরা এই ধরনের কাজ করেছে । তৃনমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং পাশাপাশি জানান এই ধরনের নোংরা রাজনীতি তৃনমূল করেনা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top