পানাগড় রণডিহা মোড় সংলগ্ন এলাকায় দিনের আলোয় প্রকাশ্যে চলছে পুকুর ভরাটের কাজ

পানাগড় রণডিহা মোড় সংলগ্ন এলাকায় দিনের আলোয় প্রকাশ্যে চলছে পুকুর ভরাটের কাজ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কাঁকসা, ১৪ই মে :পানাগড় রণডিহা মোড় সংলগ্ন এলাকায় দিনের আলোয় প্রকাশ্যে চলছে পুকুর ভরাটের কাজ। স্থানীয়দের অভিযোগ ওই জায়গায় দীর্ঘ দিন ধরে পুকুর রয়েছে । কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী গায়ের জোরে ওই পুকুরটা ভরাটের কাজ করছে। স্থানীয়রা জানতে গেলে তাদের উলটে বলা হয় ওই পুকুরটি বর্তমানে বাস্তু হয়ে গিয়েছে। স্থানীয়দের অভিযোগ যেখানে দীর্ঘদিন ধরে পুকুর ছিলো সেটা কি ভাবে বাস্তু হয়। ওপর দিকে ওই পুকুরের পরেই রয়েছে গলসির বিধায়কের কার্যালয়। প্রশাসন ও বিধায়কের নজর এড়িয়ে কি ভাবে এই কাজ তারা করছে সেই নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রা। যাদের বিরুধ্যে অভিযোগ উঠেছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠে নি। স্থানীয়রা আজ একটি লিখিত অভিযোগ করছেন বি এল আর ও,এবং কাঁকসা বিডিওর কাছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top