সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ এক যুবকের মৃতদেহ ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ এক যুবকের মৃতদেহ ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুর, ১৪ই মে :ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ এক যুবকের মৃতদেহ ও মৃতদেহের পাশে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া গ্রামপঞ্চায়েতের অম্বিকানগরে। মৃত যুবকের নাম মহম্মদ আবু( ২৩) । মৃতের বাড়ি চোপড়া থানার কালাবাড়িগছ গ্রামে। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান গরু পাচারকারী সন্দেহে বিএসএফ এর গুলিতে মৃত্যু হয়েছে ওই যুবকের। ঘটনাস্থলে চোপড়া ব্লকের বিডিওসহ চোপড়া থানার পুলিশ পৌঁছেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, ম্যাজিস্ট্রেট পর্যায়ের ঘটনার তদন্ত করা হবে। তদন্তের পর বিষয়টি নিয়ে বিস্তারিত জানা যাবে।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার অম্বিকানগর এলাকায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মৃতদেহের পাশে একটি দেশী পাইপগানও পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। জায়গাটি যেহেতু সীমান্ত এলাকায় সেহেত ঘটনাস্থলে ছুটে আসেন চোপড়া ব্লকের বিডিও। মৃতের পরিচয় জানা যায়। মহম্মদ আবু নামের মৃত ওই যুবকের বাড়ি চোপড়া থানার কালাবাড়িগছ গ্রামে। এটি আত্মহত্যা না খুন, নাকি চোরাচালানকারী সন্দেহে বিএসএফ এর গুলিতে মৃত্যু হয়েছে তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অনুমান চোরাচালানকারী সন্দেহ করে বিএসএফ গুলি করে মেরে ফেলেছে ওই যুবককে। জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত করা হবে। তদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার জেরে চোপড়া থানার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা অম্বিকানগরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top