
নিজস্ব সংবাদদাতা,কান্দি, ১৯ শে মে :কান্দিতে একটি পুকুর থেকে এক পৌর কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।
সাত সকালে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার কালিবাড়ি এলাকার মাঠের মধ্যে একটি পুকুর থেকে এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার করে কান্দি থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম জিতেন্দ্র নারায়ন ঘোষ (৫২) কান্দি থানার কান্দি পৌরসভার ১নং ওয়ার্ডের নতুনপাড়ার বাসিন্দা। পেশায় কান্দি পৌরসভার কর্মী । এই মৃত দেহ উদ্ধারের ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। মৃত দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছেন ।


















