
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগণা ,২০ শে মে :উত্তর ২৪ পরগণার ব্যারাকপুরের ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনে ব্যাপক, গোলাগুলি, বোমাবাজি,ভাঙচুর হয়। কাল সারারাত এলাকায় সাধারন মানুষের বাড়ি,দোকান ভাঙচুর করে লুঠ করার অভিযোগ।আজ সকাল পর্যন্ত চলে বোমাবাজি। এই ঘটনায় পুলিশের নিস্ক্রিয়তার অভিযোগ তুলে সকাল থেকে শিয়ালদহ মেন শাখার কাঁকিনাড়া স্টেশনে অবরোধ করে আক্রান্তকারীদের পরিবার।ট্রেন চলাচল সম্পূর্ন বিপর্যস্ত। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহীনি।



















