
নিজস্ব সংবাদদাতা,নওদা,২০ শে মে :নওদা ১১৬ বুথে রাইপুর নতুন পাড়া প্রাথমিক বিদ্যালয়ের বাইরেও জলযোগের ব্যবস্থা করেছে তৃণমূল৷ জেলা পরিষদ সদস্য সঞ্জয় হালদার বলেন, এখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে৷ শুধু তৃণমূলের নয় সমস্ত ভোটারদের জন্য মিষ্টির প্যাকেট তৈরি করা হয়েছে৷ প্রত্যেক ভোটারকে একটা করে প্যাকেট ও জলের বোতল দেওয়া হচ্ছে৷ ভোট দিয়ে প্যাকেট নিয়ে হাসি মুখে বাড়ি ফিরছেন ভোটাররা৷



















