সারদা মামলায় রাজীব কুমারের জামিনের বিষয়ে বারাসাত স্পেশাল কোর্টে সিবিআই

সারদা মামলায় রাজীব কুমারের জামিনের বিষয়ে বারাসাত স্পেশাল কোর্টে সিবিআই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বারাসাত,২০ শে মে :রাজীবকুমার কে নিয়ে মামলার গতিপ্রকৃতি বারাসাত আদালতে কোন দিশা পেতে চলেছে তা নিয়ে বাড়ছে ধোঁয়াশা । রাজীব কুমারের জামিন নিয়ে বারাসাত আদালতে প্রহেলিকা চরমে । ঘন ঘন দৃশ্যেপট পাল্টাচ্ছে। কিন্তু সমগ্র বিষয় এখনও কুয়াশায় ঢাকা । সোমবার ও রাজীব কুমারের জামিনের সম্পর্কে জানতে আসে একটি বিশেষ দল । পাশাপাশি বারাসাত আদালতে চলছে আইনজীবীদের কর্মবিরতি । এই প্রতিনিধিদলে সিবিআই এর আধিকারিকবৃন্দ ছিলেন বলে জানিয়েছেন বারাসাত আদালতে কর্মবিরতির আন্দোলনে সামিল আইনজীবী বৃন্দ । তাঁরা সারদা মামলায় রাজীব কুমারের জামিনের বিষয়ে বারাসাত স্পেশাল কোর্টে মামলা দাখিল হয়েছে কিনা জানতে এসে বাধার সম্মুখীন হন বলেই সূত্রে খবর । আইনজীবীদের দাবি এই প্রতিনিধিদল রাজীব কুমারের হয়ে মামলা দাখিল সম্পর্কে খোঁজ নিতে আসেন । ৫ থেকে ৬ ব্যক্তি একটি পুলিশ স্টিকার লেখা গাড়িতে করে এসেছিলেন । তারা নিজেদের পরিচয় দিচ্ছেন না দেখে বারাসাতের আন্দোলনরত আইনজীবীরা সরব হন । বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হলেও বারাসাতের আইনজীবীরা স্থিরনিশ্চিত এঁরা রাজীব কুমারের বিষয়ে জানতে এসেছিলেন । আন্দোলনরত আইনজীবীরা জানিয়েছেন কেস দাখিল বা তা নিয়ে কোনরকম গতিবিধি বারাসত আদালতে হতে দেওয়া হবে না। ফলে রাজীব কুমারের বেল পিটিশনের বিষয়টি অন্ধকারে ঢাকাই রইল ॥

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top