বিজেপি কর্মীর বাড়িতে হামলা,মারধর,ভাঙচুর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি কর্মীর বাড়িতে হামলা,মারধর,ভাঙচুর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২১ শে মে :বিজেপির চারজন কর্মীর বাড়িতে হামলা মারধর ভাঙচুর করার অভিযোগ।বিজেপির পোলিং এজেন্ট থাকার অপরাধে এই হামলা বলে অভিযোগ।অভিযোগের তির তৃনমুল আশ্রিত দুস্কৃতির দিকে।ঘটনায় আহত মোট আট জন ।তার মধ্যে দুজন গুরুতর আহত।ঘটনা সল্টলেকের ছয়নাভি এলাকার।ঘটনার তদন্তে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
অভিযোগ গতকাল গভীর রাতে সল্টলেকের ৩৬ নাম্বার ওয়ার্ডের ছয়নাভি এলাকায় চারজন বিজেপির পোলিং এজেন্ট এর বাড়িতে ৫০-৬০ জন দুষ্কৃতী মদ্যপ অবস্থায় ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায়।বাড়িতে ভাঙচুর চালানো হয়।মারধর করা হয় বেশ কয়েকজনকে।ঘটনার খবর পেয়ে আসে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দক্ষিণ থানার পুলিশ।
:বিজেপি কর্মীর বাড়িতে হামলা,মারধর,ভাঙচুর করার অভিযোগ তৃণমূলে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top