
মুম্বই : ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায়ের ৩৪টি শিশুর হার্ট অপারেশনের সমস্ত খরচ দেবেন। নভি মুম্বইয়ে চালু হচ্ছে শ্রী সত্যসাই সঞ্জিবনী ইন্টারন্যাশনাল সেন্টার ফর চাইল্ড হার্ট কেয়ার। সেখানেই এই ৩৪টি শিশুর প্রাণদায়ী হার্ট অপারেশনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন গাভাসকর।


















