
আট বছর আগে মুম্বইয়ে শ্রীলঙ্কাকে মাটি ধরিয়ে দ্বিতীয়বার বিশ্বজয়ী হয়েছিল ভারত। নেতৃত্বে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। টুর্নামেন্টের সেরা মুকুট উঠেছিল যুবরাজ সিংয়ের মাথায়। ৩০ মে ইংল্যান্ডে শুরু এবারের বিশ্বকাপ। কিন্তু বর্তমান ভারতীয় দলে নেই যুবি। এমনকী সদ্যসমাপ্ত আইপিএলেও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। স্বাভাবিকভাবেই যুবির ক্রিকেট কেরিয়ার এখন শেষের মুখে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে তিনি এখন জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্তের পথেই এগোচ্ছেন।


















