
নিজস্ব সংবাদদাতা,মথুরাপুর, ২২ শে মে : মথুরাপুরে ট্রেনের ধাক্কায় মৃত এক। দুপুর একটা নাগাদ ডাউন নামখানা লোকালের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। মৃত ব্যক্তির বাড়ি ঢোলা থানার ভগবানপুর এলাকায়। তার সতীর্থদের কাছ থেকে জানা যাচ্ছে মৃত ব্যক্তির নাম সামসুদ্দিন শাহ, বয়স ৪২, ঘটনার পর তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। দুপরে শিয়ালদহ গামী ট্রেনে চেপে সতীর্থদের সঙ্গে কাজে যোগ দেবেন রেললাইন ধরে মথুরাপুর স্টেশনের দিকে যাচ্ছিলেন সামসুদ্দিন। হঠাৎ পিছন থেকে ডাউন ট্রেন এসে যাওয়ায় তাল হারিয়ে রেললাইনের উপর পড়ে যান তিনি। ঘটনাস্থলে ট্রেনের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় তার। ঘটনার অব্যবহিত পর তার সতীর্থরা দ্রুততার সঙ্গে তাকে মথুরাপুর গ্রামীন হসপাতালে নিয়ে আসে।সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।



















