
ফ্লোরিডা:বাড়ির সামনের ঘাস না কাটার জন্য এক ব্যক্তিকে প্রায় ২১ লক্ষ টাকা জরিমানার মুখে পড়তে হল। ভয় পাওয়ার কিছু নেই, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ঘটনা।ওই এলাকায় নিয়ম রয়েছে, বাড়ির লনের ঘাস নির্দিষ্ট মাপের থেকে বড় হওয়া চলবে না।ফ্লোরিডার বাসিন্দা জিম ফিকেন(৬৯) গরমের ছুটি কাটাতে প্রায় দু’মাসের জন্যে দক্ষিণ ক্যারোলিনায় ছিলেন। ফ্লোরিডায় নিয়ম রয়েছে, বাড়ির লনের ঘাস ১০ ইঞ্জির বেশি বড় হওয়া চলবে না। কি এক সময় ঘাস ১০ ইঞ্জির বেশি বড় হয়ে যায়। ফলে তাঁকে জরিমানার মুখে পড়তে হয়।


















