বিশ্বকাপ জিততে মহেন্দ্র সিংহ ধোনিতেই আস্থা রাখছেন ভারতের কোচ রবি শাস্ত্রী

বিশ্বকাপ জিততে মহেন্দ্র সিংহ ধোনিতেই আস্থা রাখছেন ভারতের কোচ রবি শাস্ত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিশ্বকাপ জিততে মহেন্দ্র সিংহ ধোনিতেই আস্থা রাখছেন ভারতের কোচ রবি শাস্ত্রী। আজ, বুধবার ইংল্যান্ড রওনা হয়েছে ভারতীয় দল। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে শাস্ত্রী জানিয়েছেন, ধোনির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশ্বকাপে।শুধুমাত্র উইকেটের পিছনে দাঁড়িয়ে ক্যাচ ধরা বা স্টাম্পিং নয়, ধোনি দলে থাকা মানেই কোহলির স্বস্তি। আগেও অসহনীয় চাপের ম্যাচে ভারত অধিনায়ককে কখনও গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে অথবা ম্যাচের রাশ নিজের হাতে নিয়ে ‘ম্যাজিক’ দেখিয়েছেন ধোনি। এ বারের বিশ্বকাপেও তাঁকে একই ভূমিকায় দেখা যেতে পারে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top