
দিল্লি : নিজের কেন্দ্রে তো হেরেইছেন, সার্বিকভাবে দলও নিজের রাজ্যে কার্যত গোহারা। এর দায় নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কাছে ইস্তফাপত্র পাঠালেন উত্তর প্রদেশের প্রদেশ সভাপতি রাজ ব্বর। জানা যাচ্ছে, খোদ রাহুল গান্ধী-ও ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কংগ্রেসে এ হেন ভরাডুবিতে এ বার ইস্তফা দেওয়ার হিড়িক পড়েছে দলের অন্দরে।



















