
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ২৪ শে মে : দার্জিলিং লোকসভা ও দার্জিলিং বিধানসভা উপনির্বাচনে বিজেপি জোড়া জয় পথ শুক্রবার সকাল থেকেই বিজয় মিছিল শুরু করলো বিজেপির শিলিগুড়ি জেলা কমিটি। এদিন সকালে বিজেপির দলীয় কার্যালয় জয়মনি ভবন থেকে বিজেপির বিজয় মিছিল শুরু হয়। এরপর মিছিলটি শহরের মূল পথ পরিক্রমা করে আবার দলীয় কার্যালয়ে শেষ হয়। এদিনের বিজেপির এই মহা মিছিলে উপস্থিত ছিল কয়েকশ বিজেপি কর্মী সমর্থক। অবশ্য এদিনের বিজেপির বিজয় মিছিলের কর্মী-সমর্থকরা জয় শ্রীরাম ধনী দিয়ে মিছিল পরিক্রমা করে।



















