
নিজস্ব সংবাদদাতা,নদীয়া, ২৫ শে মে : রেশন দোকানের ছাদ এর চাঙ্গর ভেঙে আহত এক শিশু সহ প্রায় ১০ জন গ্রাহক।শনিবার সকালে ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণগঞ্জ এর শিবনিবাস এলাকায়। আহতদের স্থানীয় কৃষ্ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতদের মধ্যে তিনজন এর অবস্থা গুরুতর হওয়ায় তাদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।



















