
নিজস্ব সংবাদদাতা,নরেন্দ্রপুর , ২৫ শে মে : সপ্তম দফা লোকসভা ভোট পরবর্তী রেজাল্ট বেরুলে অনেকটা অংশ গেরুয়া দখলে তাই, শাসক দল বিজেপির কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির করছে বলে অভিযোগ। আজ সকালে বিজেপি এজেন্টকে ধারালো অস্ত্র দিয়ে মারার অভিযোগের তীর তৃণমুল কংগ্রেসের দিকে। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার অন্তর্গত জগদীশপুর এলাকায়। বিজেপি কর্মীদের বাড়িতে বোমাবাজি এছাড়া বিজেপির পতাকা ফেস্টুন ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। এমন কি শ্রীকান্ত নস্কর নামে এক বিজেপি এজেন্ট ধারালো অস্ত্রের কোপ মারে শাসকদলের দুষ্কৃতীরা বলে অভিযোগ। তবে শাসক দল জড়িত থাকার কথা অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা ও জেলা পরিষদের সদস্য রঞ্জন বৈদ্য। তার বক্তব্য বিজেপিতে থাকা সিপিএমের দুষ্কৃতকারীরা এই কাজ করেছে। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের। তদন্ত শুরু করেছে পুলিশ।



















