
নিজস্ব সংবাদদাতা,নদীয়া,২৬ শে মে :রাস্তার পাশে পড়ে থাকা বোমা ফেটে গুরুতর আহত হলেন এক ব্যক্তি।রবিবার সকালে ঘটনাটি ঘটেছে নদীয়ার রানাঘাটে।আহত ব্যক্তির নাম বিপুল হাওলাদার।সূত্রের খবর,নদীয়ার রানাঘাট থানার কুপার্স ক্যাম্প পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিপুল হাওলাদার রবিবার সকালে কুপার্স রেল স্টেশন সংলগ্ন জায়গায় একটি কৌটোর মতন জিনিস দেখতে পান।অভিযোগ,কৌতুহল বসত কৌটো টি দেখতে গেলে সেটি ফেটে যায়।বোমা ফাটার শব্দে স্থানীয় মানুষজন ছুটে এসে আহত বিপুল হাওলাদারকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করে।কুপার্স ক্যাম্প পুরসভার চেয়ারম্যান শিবু বাইনের অভিযোগ,ভোটের ফল বেরুনোর পর থেকে কুপার্স এলাকায় রাতের অন্ধকারে বোমাবাজি চালাচ্ছে বিজেপি।সেই বোমাবাজির সময়ই হয়ত কোনো না ফাটা বোমা ওই জায়গায় পড়েছিল,আর সেটাই ফেটেছে।ঘটনার তদন্ত শুরু করেছে কুপার্স ক্যাম্প ফাঁড়ির পুলিশ।



















