নাম না করে তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার তৃণমূল কর্মীরা

নাম না করে তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার তৃণমূল কর্মীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২৬ শে মে :নাম না করে তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার তৃণমূল কর্মীরা। নতুন রদ বদলের ইঙ্গিত রাজনৈতিক মহলে। বাংলার প্রতিহিংসার রাজনৈতির বিরুদ্ধে সরব তৃণমূলের প্রাক্তন সংসদ সহ তৃণমূল কর্মীরা। পরিবর্তন আনতে যারা সক্রিয় ভূমিকা যারা গ্রহন করেছে তারা আজ অপমানিত হয়েছেন তাদের নিয়ে গঠন করা হল নবজাগরণ মঞ্চ ঘোষণা করলেন তৃণমূলের প্রাক্তন সংসদ কুনাল ঘোষ। আজ বিধাননগর এর মেয়র সব্যসাচী দত্তের ওয়ার্ডের কার্যালয়ে একটি বৈঠকে সামিল হন কুনাল ঘোষ সহ বিভিন্ন তৃণমূলের কোণঠাসা কর্মীরা।

সেখানেই এই নতুন মঞ্চের ঘোষণা করেন তিনি। তার দাবি বিগত দিনে যেভাবে প্রতিহিংসার রাজনীতি এবং প্রশাসনকে ব্যবহার করে কিছু রাজনৈতিক দল তাদের চরিতার্থ পূরণ করছে তাদের বিরুদ্ধেই সোচ্চার হবেন এই মঞ্চের কর্মীরা। তবে কি দল বদলের খেলায় অন্য ভূমিকায় নতুন সংগঠন তৈরির ব্লুপ্রিন্ট তৈরিতে উদ্যোগ নিচ্ছেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুনাল ঘোষ এবং বর্তমানের তৃণমূলের কর্মী বিধাননগর এর মেয়র সব্যসাচী দত্ত, জল্পনা বাড়ালো আজকের বৈঠক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top