
নিজস্ব সংবাদদাতা,কলকাতা ,২৮ শে মে :গতকাল রাতে দমদম মধুগড় এ স্ত্রীকে কাঠারি দিয়ে কুপিয়ে খুন করে তার স্বামী মৃত্যুঞ্জয় সেন পেশার মাছ ব্যবসায়ী দীর্ঘদিন ধরে তার স্ত্রী রুমা সেনের(38) সাথে অশান্তি চলছিল মূলত তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক আছে বলে সন্দেহ করতো একাধিকবার মারধর করতো বাধ্য হয়ে বাপের বাড়িতে চলে আসে রুমা তার মেয়েকে নিয়ে এরপর গতকাল রাতে মৃত্যুঞ্জয় তার শ্বশুর বাড়িতে গিয়ে রুমাকে বাইরে বের করে কাঠারি দিয়ে কুপিয়ে খুন করে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরে পুলিশ মৃত্যুঞ্জয় সেনকে গ্রেপ্তার করেছে এবং পুলিশ তদন্তে নেমেছে কি কারনে তাকে কুপিয়ে খুন করা হলো এবং কোন তৃতীয় ব্যক্তির সাথে সত্যি কি এই মহিলার সম্পর্ক ছিল যার জেরেই সন্দেহ করতো মৃত্যুঞ্জয় সমস্ত দিকই খতিয়ে দেখছে দমদম থানার পুলিশ




















