
নিজস্ব সংবাদদাতা,কলকাতা ,২৮ শে মে :পে কমিশন এর আবার মেয়াদ বাড়ানো হয়েছে। তারই প্রতিবাদে সল্টলেকে বিকাশ ভবনের মেন গেটের সামনে বিক্ষোভ সরকারি কর্মচারীদের। আজ তারা কমিশনের দফতরে ডেপুটেশন দেবে। বিকাশ ভবনের বাইরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বিকাশ ভবনের ভিতরেও বিক্ষোভ দেখায় সরকারি কর্মচারীরা। বিকাশ ভবনের ভিতরে ও বাইরে মিলিয়ে প্রায় শতাধিক সরকারি কর্মচারী বিক্ষোভ দেখাচ্ছে।




















