পাঞ্জাবের তিন কুখ্যাত দুস্কৃতিকে গ্রেফতার করলো নিউটাউন থানার পুলিশ

পাঞ্জাবের তিন কুখ্যাত দুস্কৃতিকে গ্রেফতার করলো নিউটাউন থানার পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২৯ শে মে : পাঞ্জাবের তিন কুখ্যাত দুস্কৃতিকে গ্রেফতার করলো নিউটাউন থানার পুলিশ।উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র দুরাউন্ড গুলি ও বেশ কিছু ধারালো অস্ত্র।এদের ধরতে গিয়ে দুই পুলিশকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।অল্পের জন্য রক্ষা পায় তারা। বাইপাস ও হাইওয়েতে দাঁড়িয়ে থাকা লরি চালকদের অস্ত্র দেখিয়ে লরি ছিনতাই এর ঘটনায় মূল পান্ডা এই তিন জন।

 

পুলিশ সূত্রে খবর গতকাল গভীর রাতে নিউটাউন থানার পুলিশের কাছে খবর আসে যে নিউটাউন এলাকায় অচেনা তিন জন একটি বাইক নিয়ে ঘোরাঘুরি করছে ।পুলিশ গিয়ে এই তিন জন কে ধরতে গেলে ধারালো অস্ত্র নিয়ে আঘাত করে অল্পের জন্য রক্ষা পায় পুলিশ।এর পর তাদের ধরে ফেলে।এদের কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র দুরাউন্ড গুলি ও বেশ কিছু ধারালো অস্ত্র।জিজ্ঞাসাবাদে জানতে পারে এরা মূলত বাইপাস ও হাইওয়েতে যে সব লরি ও অন্যান্য গাড়ি দাঁড়িয়ে থাকে সেই সমস্ত গাড়ি চালকদের অস্ত্র দেখিয়ে মারধর করে গাড়ি ছিনতাই করতো।এর আগেও একাধিক থানায় গ্রেফতার হয়েছিল এই তিন জন।শিলিগুড়ি উলুবেরিয়া থানায় গ্রেফতার করে।আজ ধৃতদের বারাসাত কোর্টে তোলা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top