
নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর,২৯ শে মে : এক ব্যাক্তিকে অপহরন করল জনা পাঁচেক দুষ্কৃতী । ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ইস্পাত কলোনীর নাগার্জুন রোডে । গতকাল সন্ধ্যে ৭ টা নাগাদ বাড়ীর কাছেই একটি মোড় থেকে অপহরন করা হয় তাকে । একটি চারচাকা গাড়ীতে জনা পাঁচেক যুবক এসে লাল্টু বীরবংশি নামের ওই যুবককে টেনে তুলে নিয়ে বেরিয়ে যায় । ঘটনাস্থলে এক লটারি বিক্রেতা তাদের বাধা দেওয়ার চেষ্টা করে , এমনই জানালেন অপহৃত লাল্টুর শাসুড়ি । লাল্টু বীরবংশি ইস্পাত কারখানার কোয়ার্টার কেনাবেচার কাজে যুক্ত ছিল । তবে ব্যাবসায়িক সুত্রে কোন শত্রুতা ছিল কিনা সে বিষয়ে কিছু জানাতে পারেনি পরিবার । তবে অপহৃত যুবক যথেষ্ট বিলাসবহুল জীবন যাপন করত , একটি গাড়ীও রয়েছে তার । অন্য কোন ব্যাবসার সাথে জড়িত কিনা , সে বিষয়ে কিছু জানেনা পরিবার । ১৭/ ২ নাগার্জুন রোডে একটি ইস্পাত কারখানার কোয়ার্টারেই স্ত্রী ও কন্যার সাথে থাকত সে । গোটা ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।



















