
নিজস্ব সংবাদদাতা,অশোকনগর,২৯ শে মে :বিজেপি করার অপরাধে আক্রান্ত দম্পতি। মাথা ফাটালো দম্পতির। ঘটনাটি ঘটেছে আজ সকালে অশোকনগরের শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের তালডাঙ্গা এলাকার। আহত ব্যক্তি আলাউদ্দিন মন্ডল এবং তার স্ত্রী আকিলা বিবি।

সকালে জমিতে পটল তুলতে যাওয়ার পথে আচমকা তাদের ওপর আক্রমণ করে মাথা ফাটিয়ে দেয় কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক। পূর্ব পরিকল্পনা মাফিক তারা আগে থেকেই জরো হয়েছিল বলে অভিযোগ । দুজনকে অশোকনগর হাসপাতালে নিয়ে আসে তাদের পরিবার । এই মুহুর্তে আহত দম্পতি অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হলেও অভিযোগ অস্বীকার করেছে তৃনমূল । অভিযুক্তদের দাবি জমিজমা নিয়ে বিবাদের জেরে এই ঘটনা তারাও আক্রান্ত হয়েছে ।



















