
নিজস্ব সংবাদদাতা,মালদা,২৯ শে মে :পর্যটক বোঝাই বাস উল্টে আহত ছয় জন। এদের মধ্যে একটি শিশুও রয়েছে। ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার পান্ডুয়ার ৩৪নম্বর জাতীয় সড়কে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে ব্যারাকপুর থেকে ২০মে একটি বাসে করে গ্যাংটক ভ্রমন আসে বেশ কয়েকজন যাত্রী। এদিন তারা বাড়ি ফিরছিল। পথে পান্ডুয়ার কাছে নিয়ন্ত্রন হারিয়ে ৩৪নম্বর জাতীয় সড়কের ধারে একটি আমবাগানে ঢুকে যায়। ঘটনায় স্থানীয়রা তাদেরকে তরিঘরি উদ্ধার করে মালদা মেডিক্যালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর কিছু জনকে ছেড়ে দেওয়া হলেও গুরুত্বর আহত ছয় জন মালদা মেডিক্যালে চিকিৎসাধীন। তবে কি কারনে দূর্ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।



















