
ইংল্যান্ড : বাইশ গজে তিনি পারেন না, হেন কোনও কাজ এখনও তৈরি হয়নি। মাথা ঠান্ডা করে যেমন দলকে একের পর এক ট্রফি জেতাতে পারেন, তেমনই মেজাজ হারিয়ে খেলা চলাকালীন মাঠে নেমে আম্পায়ারদের সঙ্গে তর্ক করতেও ছাড়েন না তিনি। তবে এবার যা করলেন তা নিঃসন্দেহে বিরলতম। কথা হচ্ছে মহেন্দ্র সিং ধোনির। মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে ব্যাটিং করার সময় তিনি বিপক্ষের ফিল্ডিং সাজিয়ে দিলেন। এমনটাও যে সম্ভব, তা হয়তো এযাবৎকাল কেউ ভাবেনওনি। কিন্তু ধোনি তো ধোনিই। তিনি যে অতুলনীয়। তাই তো আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিপক্ষের ফিল্ডিংয়েও হস্তক্ষেপ করতে পারেন। আর মজার বিষয় হল, বাধ্য ছেলের মতো ভারতের প্রাক্তন অধিনায়কের নির্দেশ মেনেও নিলেন বাংলাদেশি ফিল্ডার।


















