প্রবাসী মুসলিমদের রমজান ভাঙতে বাধ্য করছে চীন, জেনেও নীরব আরব

প্রবাসী মুসলিমদের রমজান ভাঙতে বাধ্য করছে চীন, জেনেও নীরব আরব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিশ্বজুড়ে চলছে পবিত্র রমজান মাস। এই মাসে সারাদিন রোজার উপবাস রাখেন ধর্মপ্রাণ মুসলিমরা। সূর্যাস্তের আগে জলপানও করেন না তাঁরা। কিন্তু উল্টো ঘটনার অভিযোগ করছেন চীনের উইঘুর সম্প্রদায়ের মুসলিমরা। উইঘুরে দীর্ঘ কাল ধরে বসবাস করছেন মুসলিমদের একটি সম্প্রদায়। তাঁরা উইঘুর সম্প্রদায় বলেই পরিচিত। উইঘুরে দুটি মসজিদ আছে যার পরিচালনার রাশ সৌদি সুলতানের হাতে। উইঘুর মুসলিমদের অভিযোগ, চীনের প্রশাসনিক এবং সরকারি অফিসাররা বাধ্য করছেন মুসলিমদের সূর্যাস্তের আগেই খাদ্য এবং জলগ্রহণে। উইঘুরে বেশ কিছু রেস্তোরাঁ আছে যেগুলি মুসলিমরাই পরিচালনা করেন। সেগুলিও জোর করে খোলা রাখতে বাধ্য করা হচ্ছে। উইঘুর মুসলিমদের অভিযোগ, খাবার খেতে বা রেস্তোরাঁ খোলা রাখার জন্য তাঁদের এবং তাঁদের পরিবারের প্রাণনাশ, বিনা অপরাধে গ্রেপ্তারির ভয় দেখাচ্ছেন চীনা অফিসাররা। বাধ্য হয়েই ওই কাজ করতে হচ্ছে তাঁদের। এদিকে চীনকে চটাতে নারাজ সৌদি আরব সহ ইসলামিক রাষ্ট্রগুলি এব্যাপারে মুখে কুলুপ এঁটেছে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top