
নিজস্ব সংবাদদাতা,হাসনাবাদ , ৩০ শে মে: উচ্চমাধ্যমিকে কম নম্বর পাওয়ায় গলায় দড়ি দিয়ে আত্মঘাতী পরীক্ষার্থী বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেব খালি হাই স্কুলের ২০১৯ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। অপরাজিতা তরফদার বয়স ১৮ হাসনাবাদের হঠাৎ কলোনিতে ভাড়া থাকতো বাবা-মার সঙ্গে। উচ্চমাধ্যমিকের পরীক্ষার ফলাফল বেরোনোর পর দেখা যায় অপরিজিতা নাম্বার কম পেয়েছে বাবা পরিতোষ তরফদার মা। নম্বর কম পাওয়ার জন্য বেশ ক’দিন ধরে বকাবকি করছিল মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে বৃহস্পতিবার ভোররাতে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ওই ছাত্রী । পুলিশ গিয়ে বাড়ির থেকে মৃতদেহ উদ্ধার করে । নম্বর কম পাওয়ার জন্য আত্মহত্যা না অন্য কোনো কারণ আছে খতিয়ে দেখছে হাসনাবাদ থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।



















