জমি দখলের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে

জমি দখলের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,মালদা, ৩০ শে মে:জমি দখলের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে। বাধা দিতে গিয়ে হাসুয়া দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা মহিলাসহ একই পরিবারের ৩ সদস্যকে। আহতরা আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল বেলা মালদার হরিশ্চন্দ্রপুর থানা ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বৈরাগ গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে আহতরা হলো সমর সিং (৫৫), তার স্ত্রী পার্বতী সিং (৪৮)ও ছেলে তাপস কুমার সিং(৩২)। পরিবারের অভিযোগ তাদের আড়াই বিঘা জমি রয়েছে। সেই জমির এক বিঘা বেশ কিছুদিন ধরে দখল করে রেখেছে জমি মাফিয়ারা। এই নিয়ে তাদের মধ্যে একটি বিবাদ চলছিল। বাকি জমিতে তারা বেশকিছু আম গাছ লাগিয়ে ছিল। বুধবার রাত্রিবেলা ঝরে সেই গাছগুলি ভেঙে পড়ে। এদিন সকাল বেলা সেই গাছ সরানোর কাজ শুরু করে পরিবারের সদস্যরা। অভিযোগ সেই সময় এলাকার জমি মাফিয়া বাহাদুরা দাস সহ তার দলবল তাদেরকে বাধা দেয় ও সেই জমি দখলের চেষ্টা করে। এরপরই জমি মাফিয়া ও তার দলবল আহতদের ওপর হাঁসুয়া নিয়ে চড়াও হয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে। ঘটনায় আহত একই পরিবারের তিন সদস্য। স্থানীয়রা তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। তাদের মাথায় ও হাতে ধারালো অস্ত্রের কোপে রয়েছে।গোটা ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আহতর পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top