চুরি ছিনতাইয়ের প্রতিবাদ করায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি

চুরি ছিনতাইয়ের প্রতিবাদ করায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,মালদা, ৩০ শে মে:চুরি ছিনতাইয়ের প্রতিবাদ করায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি।গুলিবিদ্ধ তৃণমূল কর্মী বর্তমানে মালদা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার সুজাপুরের গয়েশ বাড়ি এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
জানা গিয়েছে গুলিবিদ্ধ নাম আকরাম আলী (৪০)। বাড়ি ওই এলাকায়। পরিবারের সদস্যরা জানান, এলাকার সাজিরুদ্দিন সরর্দার ও জামিল মোমিন সহ বেশ কয়েকজন চুরি ছিনতাই এর সঙ্গে জড়িত রয়েছে। এই নিয়ে বেশ কিছুদিন আগে আকরাম তাদের বলে এই সময় চুরি ছিনতাই ও দুষ্কৃতী কাজকর্ম থেকে দূরে সরে আসতে। কারন এতে সমাজের পরিবেশ নষ্ট হবে। আর সেই সময় এই নিয়ে শুরু হয় তাদের মধ্যে বচসা। অভিযোগ পুকুর থেকে এদিন স্নান করে বাড়ি ফিরছিল। সেই সময় পেছন থেকে সাজুর উদ্দিন আকরামকে লক্ষ করে গুলি করে। এতে আকরামের পিঠে গুলি লাগে।ঘটনা চিৎকারে স্থানীয় গ্রামবাসীরা ছুটে যেতেই অভিযুক্তরা পালিয়ে যায়।গুলিবিদ্ধকে সেখান থেকে উদ্ধার করে মালদার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গোটা ঘটনায় কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top