বাপের বেটা হলে সামনে এসে লড়ার আহ্বান বাবুল সুপ্রিয় কে জিতেন্দ্রর

বাপের বেটা হলে সামনে এসে লড়ার আহ্বান বাবুল সুপ্রিয় কে জিতেন্দ্রর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,আসানসোল, ৩০ই মে:এক বাপের বেটা যদি আসানসোল লোকসভা কেন্দ্রের সাংসদ বাবুল সুপ্রিয় হয় তাহলে মুখোমুখি লড়াই করার আহ্বান জানালেন আসানসোল পৌর নিগমের মেয়র তথা তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি ।তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন যদি পুলিশ সহযোগিতা না করে তাহলে নিজেদের কে সেই কাজ করে নেওয়ার নির্দেশ দেন। তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় দখলমুক্ত করার জন্য এসে এমনই বিতর্কিত মন্তব্য করলেন তিনি। আসানসোল লোকসভা নির্বাচন কেন্দ্রে বিজেপির বিজয় মিছিল থেকে তপসী অঞ্চলের কুনুস্তোড়িয়ায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় দখল করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নিয়ে বিজেপির দলীয় পতাকা খুলে দেওয়া হয়। এই খবর জানাজানি হতেই প্রচুর তৃণমূল কর্মীরা সেখানে জড় হন ।আসানসোল লোকসভা নির্বাচনে কেন্দ্রে বিজেপির জয়লাভ করার পর এই প্রথম জামুড়িয়ার কুনুস্তোড়িয়া কোলিয়ারির তৃণমূলের দলীয় কার্যালয় দখল করার অভিযোগ উঠল বিজেপি বিরুদ্ধে। আজ 11 টা নাগাদ তপসি অঞ্চলের কুনুস্তোড়িয়া এলাকায় বিজেপির একটি বিজয় মিছিল বের হয়। সেই বিজয় মিছিল থেকে বিজেপি কর্মীরা তৃণমূলের দলীয় কার্যালয়ের তালা ভেঙ্গে নিজেদের দলীয় পতাকা টাঙ্গিয়ে দেয়। প্রসঙ্গত এই দলীয় কার্যালয় টি সিপিএমের শ্রমিক সংগঠনের ছিল। 2011 সালে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই কার্যালয়টি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দখল করা হয়েছিল। জিতেন্দ্র তিওয়ারি কে সামনে পেয়ে তৃণমূল কর্মীরা নানান অভিযোগ জানান ।তৃণমূল কংগ্রেস নেতা সুকুমার ভট্টাচার্য জিতেন্দ্র তিওয়ারিকে জানান যে তপসি গ্রাম পঞ্চায়েতের প্রধান এর জমিতে জোর জবরদস্তি বিজেপির পক্ষ থেকে দলীয় পতাকা লাগানো হয়েছে। পুলিশকে কে লিখিত অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি ।এরপরে জিতেন্দ্র তিওয়ারি কেন্দা ফাঁড়ির আইসি পরিমল বিশ্বাস কে সকল তৃণমূল কর্মীদের সামনে ডেকে সেটাকে দখলমুক্ত করার নির্দেশ দেন ।কিন্তু পুলিশের পক্ষ থেকে তিনদিনের সময় চাওয়া হয় ।এর পরই তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশ দেন সোমবার পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নিলে কয়েক হাজার তৃণমূল কর্মীদেরকে নিয়ে সেই পতাকা খুলে ফেলে দিতে ।তিনি আরো জানান প্রথমে কোন প্রকার আক্রমণ যেন কেউ না করে। তবে যদি কেউ আক্রমণ করতে আসে তাহলে সঙ্গে সঙ্গে যেন তার জবাব দেওয়া হয়।▪▪👇🏻👇🏻◾◾◾

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top