
নিজস্ব সংবাদদাতা,হাবড়া, ৩১ শে মে: আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুস্কৃতি।
বৃহস্পতিবার রাতে হাবড়া থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে শ্রীনগর শ্মশান এলাকা থেকে সঞ্জয় মন্ডল ৩৫ নামে একজনকে আটক করে থানায় নিয়ে আসে। ধৃতের কাছ থেকে তল্লাশী চালিয়ে একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে। পুলিশ সুত্রে জানা গেছে ধৃতের বাড়ি শ্রীনগর তিন নম্বর কলনী এলাকায়। ধৃতের বিরুদ্ধে হাবড়া থানায় একাধিক দুস্কৃতি মূলক অভিযোগ রয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে। ধৃতকে শুক্রবার বারাসাত আদালতে পাঠানো হয়েছে।




















