
নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ৩১ শে মে: শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত অম্বিকানগরে গৃহবধূর রহস্যমৃত্যু। গর্ভবতী গৃহবধূর রহস্য মৃত্যু ঘিরে উত্তেজনা এবং চাঞ্চল্য। বৃহস্পতিবার রাতে গলায় ফাঁস লাগানো অবস্থায় গৃহবধূ সপ্না রায়ের দেহ উদ্ধার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। স্বামী ছোট্টু রায় কে জিজ্ঞাসাবাদ করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। দম্পতির দুই সন্তান রয়েছে। গৃহবধূ স্বপ্না সাত মাসের গর্ভবতী ছিল বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর জটিল মারণ রোগে আক্রান্ত দম্পতি। সেই রোগের কারণেই মানসিক অবসাদে ভুগছিলেন দম্পতি। তবে এই মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। অপরদিকে স্থানীয় মানুষ সপ্নার স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে মাঝে মধ্যেই তিনি মারধর করতেন তার স্ত্রী স্বপ্না কে। স্থানীয় মানুষজন বিষয়টি নিয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে লিখিতভাবে অভিযোগ জানায়।



















