
নিজস্ব সংবাদদাতা,উত্তর চব্বিশ পরগনা,৩১ শে মে:উত্তর চব্বিশ পরগনা জেলার বারাকপুর মহকুমার নৈহাটি পুরসভার তৃণমূল কংগ্রেসের পরিচালিত পুরবোর্ড তথা পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলো ১৮ জন বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। সম্প্রতি অর্জুন সিংহের অনুগামী এই ১৮ জন বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বিজেপিতে যোগদান করেন। যার ফলে নৈহাটি পুরসভার তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরবোর্ড সংখ্যা গরিষ্ঠ হারায়। আজ পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে লিখিত ভাবে অনাস্থা প্রস্তাবের চিঠি জমা দেয়।
নৈহাটি পুরসভার পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলো ১৮ জন বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলর



















