
নিজস্ব সংবাদদাতা,ডায়মন্ড হারবার, ১ লা জুন :শনিবার বেলা বারোটা নাগাদ বেহালার ডায়মন্ড হারবার রোডের ম্যানটন এর কাছে একটি বহুতল বাড়ির মিটার বক্সে আগুন লাগে দ্রুত ঘটনাস্থলে আসে দমকল বাহিনীর একটি ইঞ্জিন ও বেহালা থানার পুলিশ তবে স্থানীয় দোকানদাররা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলে এবং ঘটনাস্থলে সিইএসসি কর্মীরা এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় যেহেতু ওই বহুতলের দুই তলায় দুটি নার্সিংহোম ছিল তাতেই খানিকটা আতঙ্ক ছড়ায় রোগী ও রোগীর বাড়ির লোকেদের মধ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় রোগীর বাড়ির লোকেরা একে একে তাদের রোগীদের অন্যত্র নিয়ে যান



















