
নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ১ লা জুন :শহরের ফুটপাত দখলমুক্ত করতে উদ্যোগী হল শিলিগুড়ি ট্রাফিক পুলিশ। শনিবার ট্রাফিকের পক্ষ থেকে হাসপাতাল মোড় থেকে চিলড্রেন পার্ক পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানে সেই এলাকায় অবৈধভাবে পার্কিং করা সমস্ত গাড়ি অটো সরিয়ে দেওয়া হয় এবং ফুটপাত দখল কারি ব্যবসায়ীদের ও উচ্ছেদ করা হয় ।পুলিশ সূত্রের খবর অনুযায়ী এরকম অভিযান তারা মাঝে মাঝেই চালাবে যাতে অবৈধ পার্কিং এবং ফুটপাত দখল বন্ধ করা সম্ভব হয়।



















