
নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুর , ১ লা জুন :ইসলামপুরে রাজেশ- তাপসের স্মৃতিচারণ করে সাংবাদিক বৈঠকে শুরু করলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী । সারা দেশ জুড়েই কাজ কাজ করতে চাই , নারী পাচারে প্রথম স্থান আছে।শিশু পাচারে অন্যতম।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা তাই রাজ্যের মানুষ ভেবেছিলেন রাজ্যের মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা করবেন। কিন্তু কিছু হয় নি।এই রাজ্যে মহিলা সুরক্ষা ও মহিলা পাচার রুখতে কেন্দ্র যে কাজ করবে তাতে রাজ্য পূর্ণ সহযোগীতা করবে।সোমাবার দিল্লিতে নারী ও শিশু কল্যান মন্ত্রক একটি বৈঠক ডেকেছে। ১০০ দিনের কাজের একটা প্ল্যানিং তৈরি করা হবে।দিল্লিতে স্মৃতি ইরাণী একটা বৈঠক করবেন।আমি একজন মন্ত্রী হিসাবে আশা করব। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান মূলক কাজে রাজ্য সরকার পূর্ন সহযোগীতা করুক। এটাই আশা করছি।যতদিন না রাজেশ-তাপসের মৃত্যুর বিচার হবে। ততো দিন আমি লাড়াই চালিয়ে যাবো।সাংবাদিক বৈঠকে জানালেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী দেবশ্রী চৌধুরী।



















