বাগুইআটি বাসস্ট্যান্ডে আগুন, পুড়ে গেল বাস,ম্যাটাডর সহ মোট ১২ টি গাড়ি

বাগুইআটি বাসস্ট্যান্ডে আগুন, পুড়ে গেল বাস,ম্যাটাডর সহ মোট ১২ টি গাড়ি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২রা জুন : বাগুইআটি বাসস্ট্যান্ডে আগুনে পুড়ে গেল বাস, ম্যাটাডর সহ মোট ১২ টি গাড়ি । গতরাত ২ টো ৩০ মিনিট নাগাদ আগুন লাগে । কী করে আগুন লাগল তা এখনও জানা যায়নি । তদন্তে নেমেছে পুলিশ । গতরাতে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি স্করপিও গাড়িতে প্রথমে আগুন লাগে । দ্রুত সেই আগুন ছড়িয়ে পরে পাশের অন্যান্য গাড়ি ও বাসে । খবর দেওয়া হয় দমকলে । দমকলের ৫ টি ইঞ্জিন ঘটনাস্থানে পৌঁছয় । ভোর পৌনে 4টে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে । কিন্তু কীভাবে লাগল আগুন? স্থানীয়দের একাংশের অনুমান কাছেই একটি মদের দোকান রয়েছে । তাই রাতের দিকে স্ট্যান্ডে মাতালরা ঘোরাঘুরি করে । তাদের কেউ এই ঘটনায় জড়িত থাকতে পারে । আগুনে এতগুলো গাড়ি ছাই হয়ে যাওয়া কোনও স্বাভাবিক ঘটনা নয় বলে মনে করছেন দমকল মন্ত্রী সুজিত বসু । খবর পেয়ে রাত ৩ টে ১৫ মিনিট নাগাদ তিনি ঘটনাস্থানে পৌঁছন । সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, তদন্ত চলছে । প্রয়োজনে ফরেন্সিক তদন্ত করা হবে । পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তদন্ত চলছে । বাসস্ট্যান্ড চত্বরে কোনও CCTV ক্যামেরা ছিল না । তাই আশপাশের দোকানে থাকা CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top