দুই ননদ মিলে গৃহবধূকে মারধর,শেষমেষ প্রাণ গেলো কোলে থাকা শিশুর

দুই ননদ মিলে গৃহবধূকে মারধর,শেষমেষ প্রাণ গেলো কোলে থাকা শিশুর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা ,২রা জুন :তৃনমূল করা নিয়ে অশান্তি মহিলাকে মারধর । দুই ননদ শিপ্রা শর্মা ও রীনা মন্ডলের বিরুদ্ধে অভিযোগ এবং ঘটনায় মদত দেওয়ার অভিযোগ স্থানীয় বিজেপি নেতা তথা আক্রান্ত মহিলার বড় ভাসুর সুশান্ত গাঙ্গুলীর বিরুদ্ধে । ঘটনাটি অশোকনগর থানার শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের কেওশা কলনী এলাকায়। আক্রান্ত গৃহবধু শিখা গাঙ্গুলির অভিযোগ তার স্বামী পেশার জন্য ভিনরাজ্যে থাকেন সেই সুযোগে ভাসুর সুশান্ত গাঙ্গুলি এবং জা ও ননদেরা তাকে মারধর করে এবং ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। গৃহবধুর আরো অভিযোগ তার স্বামীরা চার ভাই ও ছয় বোন তাদের মধ্যে আক্রান্ত বধুর স্বামী রবি গাঙ্গুলি এবং আক্রান্ত বধু শিখা গাঙ্গুলি শুধুমাত্র তৃনমূল করে ।বাদবাকি সবাই বিজেপি সমর্থক এবং অভিযুক্ত সুশান্ত গাঙ্গুলী বিজেপির হাবড়া ব্লক-২ উত্তর মন্ডলের বিজেপির প্রেসিডেন্ট। সুশান্তকে পুলিশ গ্রেপ্তার করেছে । একদিকে তৃণমূল করা অন্যদিকে সম্পত্তি নিয়ে বিবাদ দুই নিয়ে ভোটের পর থেকে আরো অত্যাচার বেড়ে যায়। মাঝেমধ্যেই এনিয়ে গৃহবধূ ও তার ননদ ও ভাসুর এর মধ্যে গন্ডগোল হত । শুক্রবার সকালে তা চরম আকার ধারন করে সে সময় অভিযুক্ত দুই ননদ গৃহবধুকে মারধর করে এবং মাথা ঠেসে ধরে কোলে থাকা শিশুর ওপর। শিশুটির বুকে আঘাত লাগে সে অসুস্থ হয়ে পরে । সাথে সাথে অশোকনগর থানায় গিয়ে লিখিত অভিযোগ করে এবং শিশুটিকে নিয়ে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলে শনিবার সন্ধ্যা নাগাদ শিশুটি মৃত্যু হয়। রাতেই অভিযুক্ত সুশান্ত গাঙ্গুলি কে গ্রেফতার করে পুলিশ। পলাতক দুই ননদ ও জা। ধৃত কে রবিবার বারাসাত আদালতে পাঠানো হচ্ছে। ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। তৃনমূলের তরফে পঞ্চায়েত উপপ্রধান জানান রাজনৈতিক ভাবে পরিবারের পাশে আছি এবং রাজনৈতিক ভাবে মোকাবিলা করা হবে। বিজেপির বক্তব্য এই ঘটনার সাথে কোন রাজনীতির কোন সম্পর্ক নেই, এটা পারিবারিক বিবাদ। তৃনমূল রাজনীতির রঙ লাগাতে চাইছে। যদিও ইতিমধ্যেই তদন্তে নেমেছে অশোকনগর থানা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top