
রাশিয়া :মহিলা কর্মীরা অফিসে ছোট পোশাক পরে এলেই অতিরিক্ত বেতন। এমন শুরু করেছে রাশিয়ার একটি কোম্পানি। কোম্পানিটির দাবি এর ফলে কাজের ক্ষেত্রে ‘টিম বন্ডিং’ বাড়বে। ফলে বাড়বে উৎপাদন।
রাশিয়ার অ্যালুমিনিয়াম তৈরির কোম্পানি ট্যাটপ্রুফ, এই ক্যাম্পেন শুরু করেছে। এই ক্যাম্পেনের ফলে তাঁরাও যদি হাঁটু থেকে ৫ সেন্টিমিটার ওপর পর্যন্ত বা তার থেকে কম লম্বা স্কার্ট বা ওই ধরনের পোশাক পরেন তাহলে বেতনের সঙ্গে বোনাস পাবেন। দেওয়া হবে অতিরিক্ত ১০০ রাশিয়ান রুবেল, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০৬ টাকা।



















