
নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ৩ রা জুন :ত্রিকাল দর্ষি বাবা লোকনাথের ১৩০ তম স্মরণ উৎসব উপলক্ষে শিলিগুড়ি দাগাপুরের বাবা লোকনাথ মন্দিরে সোমবার বিশেষ পূজার আয়োজন করা হয়। এদিন সকাল থেকেই শিলিগুড়ি বিভিন্ন প্রান্ত থেকে দুরদুরষ্ঠ থেকে আসা ভক্তরা মন্দিরে পুজো দিতে আসেন। লাইন দিয়ে নিষ্ঠার সাথে চলে পূজা-অর্চনা। একই সাথে বাবার পুজো উপলক্ষে দাগাপুরের লোকনাথ মিশনে বসেছে মেলা। অন্যদিকে পুজো কে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সে জন্য মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ।


















